তালপাতার এক সেপাই ছিলো
হাসবে শুনে গল্প,
গায়ে ছিলোনা একটুও জোর
খেতো ভীষণ অল্প।
হাত পা সরু কাঠির মতো
করতো লম্ফ ঝম্প,
জোর বাতাসে ভয় পেতো সে
উঠতো হৃদে কম্প।
ভাবতো নিজে বেশ পালোয়ান
করতো হুকুম মস্ত,
তার প্রতাপে কচিকাঁচা
থাকতো ভীষণ ত্রস্ত।
হঠাৎ একদিন বোশেখী ঝড়
আসছে দেখে চেয়ে
তালপাতার সেই সেপাই তখন
পালায় ঘরে ধেয়ে।
