মায়ময় হলুদ ডোবানো গোধূলি বেলায়,
পরিযায়ী পাখিটি হঠাৎ উড়ে এসে,
বললো,গোলাপের মতো সুন্দর তুমি।
কেন যে তুমি শুধুমাত্র আমার হও না?
নিদারুণ এই গুঢ় কথা টি শুনে,
তোমার বুকের ভিতর উথালি পাথালি,
সামুদ্রিক ঢেউ কি উঠবে না? তুমিই বল,
ভালোবাসলে মানুষ কেন বোকা হয়ে যায়!
