গোধূলি বেলাও জানে শেষ বলে কিছু নেই,
কথা বলা,শেষ হয়েও শেষ হয় না!
দুই দুগুণে চার, চার দ্বিগুণে আট,
ঢেউয়ের মতো যাওয়া আসা করে।
কথা নীরব হলে শ্ববরী তখন বিনিদ্র রজনী!
বুকের পাজরে সুনামির ঝড়ে শব্দের প্লাবন,
বেলাভুমির বুকে আছড়ে পড়ে,
তোমার মনের দরজায় কেউ যেন করাঘাত নাড়ে!
