Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ডাঃ বিধানচন্দ্র রায় স্মরণে || Roma Gupta

ডাঃ বিধানচন্দ্র রায় স্মরণে || Roma Gupta

আধুনিক এ বাংলার রূপকার যিনি
ডাঃ বিধানচন্দ্র রায় হয় নাম তাঁর
বঙ্গদেশের প্রাক্তন মূখ্যমন্ত্রী তিনি
প্রভূত প্রতিভাবান সুকৃতি অপার।

শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব নমস্য সবার
পহেলা জুলাই তাঁর জন্ম-মৃত্যু দিন
কল্যানী শহর হয় স্বপ্নের আধার
খ্যাতনামা চিকিৎসক ছিলেন শৌখিন।

মানবিক প্রশাসক বাংলার অধীন
রাজত্বকালে বিশেষ পেয়েছে সম্মান
গড়েন শহর কিছু উন্নত নবীন
রাজ্য উন্নয়নে ছিলো শ্রেষ্ঠ অবদান।

অতুল উন্নতি বঙ্গে তাঁর জমানায়,
অসামান্য সেবাকাজে যশ চিকিৎসায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *