Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » টাইম মেশিন || Pijush Kanti Das

টাইম মেশিন || Pijush Kanti Das

মন কেমনের বিকেলবেলা বারান্দাতে,
একলা আমি চোখ দুটো রয় গ্রিলের ফাঁকে।
ব্যস্ত শহর ছোটাছুটি ফেরার টানে,
আমায় শুধুই ছেলেবেলা পিছন ডাকে।।
হাওয়ায় নড়ে গাছের পাতা ঝিরিঝিরি,
দূর আকাশে শঙ্খচিলের ওড়াউড়ি।
ওভার ব্রিজে একটা পাগল হারিকিরি,
সাধ হতে তার সুতো কাটা উদল ঘুড়ি।।
খুলে দিয়ে বন্ধ মনের সকল আগল,
ছেলেবেলার স্বপ্নে ভরা রঙিন সে দিন।
আমিও ভাবি হতাম যদি তেমন পাগল,
উড়াল দিতেম পেলে পরে টাইমমেশিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *