কোনো কারণ নেই, হঠাৎ
মেঘের ঘনঘটা সাথে বৃষ্টি।
না, তাতে আমার অসুবিধা কিছু হয়নি।
আমাকে দুঃখ আঘাত দিয়ে যারা পুড়িয়ে ছাই করতে চেয়েছিল,
পারেনি সে ছাইয়ের ধিকি আগুন নেভাতে সেই বৃষ্টি।
আমি আজ সেই পুড়ে যাওয়া ছাই থেকে
জেগে ওঠা ফিনিক্স পাখি।
যারা তুচ্ছ, অবহেলায় আমার মনটাকে খান খান করে ভেবেছিল আমি মুখ থুবড়ে পড়ে থাকবো
উঠবো না কোনো দিন,
বিষাদের সমুদ্রে ডুবিয়ে মারতে চেয়েছিল –
অবাক বিস্ময়ে তাকায় তারা আজ আমার দিকে।
তাকিয়ে দেখে, আমি এখন সুরেলা পাখি হয়ে গান গাইছি,
নাচছি আনন্দে ঘুরে বেড়াচ্ছি।
ইচ্ছেমতো আকাশ জুড়ে উড়ছি অবাধে।
হঠাৎ জলোচ্ছ্বাসের প্লাবনে ভাসতে ভাসতে শিখে গেছি প্রতিকূলতায় বাঁচতে।
ভাসিয়ে দিতেও জানি এখন আমি।
