প্রকৃতি পেতেছে রোদ । পাহাড় লোটানো জলে
জলের পাহাড় মোড়া । ছায়াদের মখমলে
ওঠো নীলপরী ।
স্পর্শবিহীন হ্রদে । সাঁতার মাখাবো বলে’
বেঁধেই চলেছি ঢিলে । আকাশ নোয়ানো কোলে
কবিতার তরী ।
ভীড়ের ভ্রমণে একা । একারই কল্পবনে
লুকোনো দৃশ্য ফোটে । অতলের অঙ্গনে
ডুবে যাবো , কবি ?
পুরোনো চোখের কূলে । নতুন দৃষ্টি জাগে
অবাক বোধের হালে । অক্ষর অনুরাগে
বিমূর্ত ছবি …
