লেখক তুমি লেখো
শব্দের মায়া রেখো।
যেমন লেখেন রবি
আঁকেন কত ছবি।
সহজপাঠে মনটি দিলে
শিশুর ছড়া পেলে।
লিখতে ইচ্ছা করলে
কলম হাতে ধরলে।
চিঠিপত্র পেলে পড়ো
সঙ্গীত কণ্ঠে ধরো।
গীতবিতান সাথে আছে
গীতাঞ্জলি রেখো কাছে।
প্রাণ ছুঁয়েছে গল্প
নাটক পড়েছি অল্প।
উপন্যাসে ভেসে ভেসে
ঘুমিয়ে পড়ি হেসে।
স্মরণে পঁচিশে বৈশাখ
বেজেছিল মঙ্গল শাখ।
জোড়াসাঁকোয় প্রভাত বেলা
গানে সুরের মেলা।
জন্মদিনে স্মরণ করি
সঙ্গীতে তোমায় বরি।
মাল্যদান তোমার গলে
ভক্তেরা আসে দলে।
