পাহাড় ধারে সবুজ শ্যামল
ছোট্ট সুন্দর গ্ৰাম,
সহজ সরল আদিবাসীর
সুখের আবাস ধাম।
পাহাড় চূড়ায় মেঘের মেলা
শুভ্র ধূসর নীল,
পাদদেশে রাজে কত
ছোটো ছোটো বিল।
সন্ধ্যাবেলায় রবি যখন
পাটে চলে যায়,
স্নিগ্ধ সুন্দর মৃদু মন্থর
বহে শীতল বায়।
পাহাড় ধারে সবুজ শ্যামল
ছোট্ট সুন্দর গ্ৰাম,
সহজ সরল আদিবাসীর
সুখের আবাস ধাম।
পাহাড় চূড়ায় মেঘের মেলা
শুভ্র ধূসর নীল,
পাদদেশে রাজে কত
ছোটো ছোটো বিল।
সন্ধ্যাবেলায় রবি যখন
পাটে চলে যায়,
স্নিগ্ধ সুন্দর মৃদু মন্থর
বহে শীতল বায়।