Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ছায়া নারী || S M Saimul Islam

ছায়া নারী || S M Saimul Islam

নীরব রাতে নক্ষত্রের, আকাশ জুড়ে খেলা,
কোথাও দূরে জ্বলে ওঠে, মনকাড়া এক মেলা।
নিবিড় আঁধার শহরজুড়ে, লুকায় যত ব্যথা,
তাদের মাঝে তুমি শুধু, আপন চাওয়া রাখা।

রাস্তায় রাস্তায় পা ফেলেছ, সন্ধ্যা হতে রাত,
নয়নেতে সব স্বপ্নগুলো, আজকে মলিন মাত।
জীবন তবু থামে না ভাই, বহমান এক নদী,
তুমি শুধু আপন মোহে, খুঁজে পাও আলোর গতি।

কে কাকে দোষ দেবে বলো, পথটা তার একা,
হৃদয় ভরা কষ্টগুলো, লুকানো ছলে রাখা।
তবুও তুমি দৃঢ় ভবে, জীবন চলার পথে,
সময়ের এই ঘূর্ণিপাকে, খুঁজে পাবে মোহে।

প্রতিটি নিশিতে তুমি হলে, রহস্যময়ী রাণী,
অন্যরা হয়তো জানে না, তোমার কাতোর বাণী।
তুমি আছো, থাকবে কাল, এই নগরের বুকে,
তোমার গল্প কেউ না শুনুক, তুমি থেকো সুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *