Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চৈত্র বেলায় || Roma Gupta

চৈত্র বেলায় || Roma Gupta

গহন রোদে ক্লান্ত বেলায়
চৈত্র মাসে বসন্তের খেলা,
তপ্ত তাপে মৃদু বাতাসে
ঝরা পলাশের বিষাদ মেলা।

শুকনো পাতার মর্মর রেশ
চৈত্রের অলস দুপুরে হায়,
তৃষিত চাতক আকাশে চেয়ে
বলে জলধর জুড়াও ক্লেশ।

কিশলয় নাচে বৃক্ষ শাখায়
উদাসী কোকিল কেবল ডাকে,
কুবো আড়ালে লুকিয়ে ফাঁকে
গম্ভীর সুর তুলে নির্জনতায়।

চৈত্রের কঠিন দহন তাপে
বসন্ত ম্লান তাই নেবে বিদায়,
রিক্ততায় বিদীর্ণ প্রকৃতির লাবন্য
বিষণ্ণতায় ধরা দুখি পরিতাপে।

আসবে বৈশাখ পুবের বাতাস
নব অনুরাগে মাতবে ভুবন,
খুশি আনন্দ চারিভিতে রাজে
দীপ্ততায় ছায় সুনীল আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *