Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চিরঅটুট বন্ধন || Swapna Dutta Chowdhury

চিরঅটুট বন্ধন || Swapna Dutta Chowdhury

মায়ার বন্ধন বড়ই কঠিন
যায়না তারে ছাড়া,
পায়ের বেড়ি ভেঙে স্বাধীন
যায়না পগার পারা।

মিতার বন্ধন টুটে গেলে
দুঃখ জাগে মনে,
নতুন মিতায় হয়না তেমন
প্রানের কথা জমে।

পারিবারিক বন্ধন ছিন্নে
ক্ষতি যে হয় সবার,
শত চেষ্টায় যায়না জোড়া
আগের মতন আবার।

বন্ধন বড়ো কঠিন শব্দ
একবার টুটে গেলে,
জোড়া হলেও রয়ে যে যায়
দাগটি মাঝে ফেলে।

প্রণয় বন্ধন যখন তখন
ছিন্ন করা সহজ,
আধুনিকতায় ভরা সমাজ
দেখায় নিতে গরজ।

দিনে দিনে যাচ্ছি কোথায়
ভাবি প্রতি ক্ষণে,
ভরা ডুবি এ সংসারের
দেখি সকল বন্ধনে।

কেবল দেখি একটি বন্ধন
চির কালই অটুট,
মাতা সন্তান নাড়ির টানই
করে রাখে মজবুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *