সবুজ শ্যামল মাঠের পাশে
বর্ষণে ভরা পুকুর,
ভাইবোন মিলে ছিপ ফেলে তায়
ধরছে মাছ সারা দুপুর।
শৈশবের আনন্দ গ্ৰামেই বেশি
শহরে যায়না দেখা,
শহুরে শিশুদের হারিয়েছে শৈশব
সারাদিন পড়ালেখা।
নেই প্রান্তর সবুজে ভরা
অট্টালিকার সারি,
খেলবে কি আর পড়াশোনায়
ব্যস্ততা বাড়াবাড়ি।
গ্ৰামের শিশুরা সবাই দলে
পাঠশালা যায় হেঁটে,
বিলাসিতা নেইকো মোটে
লেখাপড়া করে কষ্টে খেটে।
খোলা আকাশে প্রকৃতির কোলে
মিলেমিশে করে খেলা,
মনের খুশিতে দাপিয়ে বেড়ায়
জীবনে আনন্দ মেলা।
