Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গহীন নদীর উরুর গিরিখাতে || Asim Das

গহীন নদীর উরুর গিরিখাতে || Asim Das

গভীর গূঢ় গহীন নদীর । উরুর গিরিখাতে
নীরব ঘন নিবিড় কথার । গোপন ছায়ারাতে
উদার আলোয় মাখিয়ে নিও । নীলা ।

প্রবীণ ভীড়ের পৃথুল গ্রহে । সরিয়ে অবান্তর
নিটোল আমার নাড়ির খবর । গুছিয়ে অনন্তর
ভরিয়ে রেখো মৃদুল মনের ভিলা ।

অনাঘ্রাতা সুখের খোঁজেই । ঝরিয়ে ঝুনো শ্বাস
এই পেয়েছি’র মোড়ের চোখে । লালে’র বারোমাস !
চোখ এড়িয়ে এগিয়ে দিও পথ ।

সব পরিচয় ক্ষনিক ভুলে । হাড় সাজানো আয়ুধ খুলে
আসছি তোমার কুহু’র কূলে । নৈঃশব্দের নোঙর তুলে
মাটির ভাষায় মাতবে । মায়ারথ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *