তোমার আমার গল্পে দই পাতার মতো পড়ে থাকতেই,বেশি ভালো লাগে।
অহেতুক কেন আর কাউকে টেনে আনা?
অযথা শব্দ খরচ করে মিছেমিছি কষ্ট পাওয়া!
তোমার কবিতায় তুমি লিখতেই পারো মুক্তির আনন্দ কিংবা গদ্য পদ্য অথবা গোলপ কিংবা রাজকুমারীর গল্প।
যদি বলি বলতো ভালো বাসা তবে কি?
কাউকে ভালো রাখাটাই হলো ভালোবাসা।
তার জন্য একটা সুন্দর মন লাগে,
লাগে প্রজাতির রঙিন স্বপ্নময় ডানা,
সেই আলোতে যেথা খুশি সেথায় উড়ে চলো!
তাই তো থাকে হারিয়ে ফেলার ভয়,
মেঘ আসে হৃদয়ের আকাশে চোখে আসে জল।
তাই তো অভিমান হলে, জল ভরা মেঘে বৃষ্টি মতো তোমার বুকে নামি,
নদীর দুকূল ছাপিয়ে নগর,বন্দর জনপদ,সব ভাসিয়ে দিতে পারি!
হোক না তোমার আমার জীবনের আঁটোসাঁটো, সাদামাটা, আটপৌরে গল্প।
থাকুক অনেক কথা কাটাকাটি, খুনসুটি, দুষ্টু মিষ্টি ভালোবাসা থাক অল্পস্বল্প।
যে ভাবনায় সারদিন সর্বক্ষণ সেই তো আমার আমার অনুপ্রেরণা, আমার গল্পের মতো কবিতা।।
