প্রতিবাদী হয়ে এবার
গর্জে ওঠো সব,
রুখতে অন্যায় বজ্রকণ্ঠে
ন্যায়ের তোলো রব।
চারিদিকে অন্যায় শুধু
হিংসা বিদ্বেষ ছায়,
দুর্নীতি আর ভ্রষ্টাচারে
বেঁচে থাকা দায়।
বেকারত্বের বাড়বাড়ন্ত
পায়না যোগ্য কাজ,
জনতার ধন খাচ্ছে লুটে
স্বার্থান্বেষীর রাজ।
ঘুণে ধরা সমাজটার আজ
খোলস টুকুই সার,
ঐক্যবদ্ধ প্রতিবাদে
করো বদল তার।
