খুশিতে কাটলো বেশ ক’টা দিন
দীপাবলি উৎসব সাথে,
আলোর রোশনাইয়ে সাজানো শহরে
আনন্দে দিনে রাতে।
নিভে গেলো উৎসব শেষে
দীপাবলির সব আলো,
সভ্যতার আঁধার ঘুচিয়ে এবার
দূর করো সব কালো।
ভালোবাসার বাঁধন ডোরে
সবার সনে মিশে,
বিবেক মানবতায় ভরিয়ে তোলো
মানব মনের দিশে।
সৎ ভাবনার শপথ নিয়ে
সকাল বিকাল সাঁঝে,
এগিয়ে চলো পায়ে পায়ে
দেশের কল্যাণ কাজে।
একতার জয় সবখানে হয়
তাই বলি এসো তবে,
দেশকে সুশৃঙ্খল সুন্দর গড়ে
শান্তিতে থাকি সবে।
