ধরে মুখ বন্ধ করে,
কথাগুলো বাজারে দিয়েছি ছেড়ে
বিকোচ্ছে দেদার,
বাজার গরম সামনে ভোট
উড়ছে কালো টাকার সব নোট।
ওহে ভষ্মলোচন,
তুমি তো জান জি এস টি-র চাপে বাজার আগুন
তারপর আধারকার্ড, গোদের উপর বিষ ফোঁড়া
ছেঁড়া কথাগুলো ধরে,
মুখ জুড়ে বাজারে দিয়েছি ছেড়ে,
বিকোচ্ছে দেদার,
সামনে ভোট, এখন কে বা কার?
