কি’রে পদা চললি কোথা,
সাত সকালে তুই
যাচ্ছি যে ভাই শ্বশুরবাড়ি
সাথে এক কেজির এক রুই
সঙ্গে আছে সন্দেশ আর একশো দই
মিষ্টি দইয়ের ভাঁড়ে
বাজার তো নয় আগুন যেনো
দুব্বো গজায় হাড়ে
মাছটা বড় পেলাম না যে
দামটা বড় বেশি
সাথে আছে পান সুপারি
এতেই যে হোক খুশি
কিপটে পদা সকাল সকাল চললো শ্বশুর বাড়ি সাথে নিয়ে এক কেজি রুই আর একশো দইয়ের হাঁড়ি
