কিছু ব্যথা মুছে যায়
থেমে যায় মনখারাপ,
কিছু ব্যথা কুরে খায়
শুধু দেয় পরিতাপ।
কিছু ব্যথা ভুল হেতু
পরিণাম গীত গায়,
কিছু ব্যাথা তোলা থাকে
হৃদয়ের আলনায়।
কিছু ব্যথার অনুরণন
মন কোণে প্রতি পল,
কিছু ব্যথা আবেগের
ভুলে ভরা প্রতিফল।
কিছু ব্যথা নীরবে
হয় জ্বালা অনুক্ষণ,
প্রেমহীন জীবনের
অসহায় চুপ রোদন।
কিছু ব্যথা প্রতীক্ষার
চেয়ে থাকা পথ পান,
প্রহর শুধুই গোনা
বিষাদে ভরায় প্রাণ।
