নতুন বছর এলো আবার
প্রফুল্ল তাই চিত্ত সবার
নাচে পুলক সনে,
কাল বিবর্তের রীতি সাথে
নব আশা স্বপ্নে মাতে
সকল মানুষ জনে।
জরাজীর্ণ অতীত ভুলে
মনুষ্যত্বের চেতন তুলে
এসো শপথ করি,
ঈর্ষা বিভেদ দূরে ঠেলে
বিবর্ণ সব মুছে ফেলে
সুন্দর পৃথ্বী গড়ি।
সৎ ও ন্যায়ের পথটি ধরে
স্বর্গ রচি ভুবন ‘পরে
মিলেমিশে সবে,
রইবো পাশে সুখে দুখে
কাটবে জীবন হাসি মুখে
শান্তি মনে রবে।
