ইতিহাস থাকে সাক্ষী হয়ে যে অতীত কাহিনি সাথে,
উত্থান জয় মর্মর কথা গ্লানি ক্ষয় দিনে রাতে।
সভ্যতা রীতি পরিবর্তন জীবনের গতি ভার,
দলিলের মতো রক্ষিত থাকে বক্ষান্তরে তার।
আজ যা ঘটে তা কালের প্রবাহে অতীত তকমা পায়,
বর্তমানটা ইতিহাস হয়ে সাক্ষ্য রেখে যায়।
সত্য বদলে মিথ্যার রাজ নব কত কিছু ঘটে,
ভুল প্রমানেই নতুনের বীজ সৃষ্টি কর্ম রটে।
ক্ষমতার লোভে শাসক সতত স্বার্থকে দেয় মান,
স্বাধীন ভারত করেছেন যাঁরা ভুলে সেই মহা প্রাণ।
বুদ্ধ বিহার ধ্বংস কারণ জনগণ গেছে ভুলে,
সেসকল স্মৃতি ভগ্ন স্তুপেতে ছাই হয়ে জমা ধুলে।
সত্য ঘটনা বিলুপ্ত কত দুরভিসন্ধি ফলে,
ধর্ম বিভেদে বিদ্বেষী মনে তাণ্ডবলীলা ছলে।
কখনো দেখিযে লিখেছে পাল্টে কৃত্রিম লেখা কত,
ভুলে ভরা শত ঘটনা বিশদ নিজেদের খুশি মত।
যুগে যুগে ঘটা ঘটনা প্রবাহ কাল গহ্বর মাঝে,
নীরবে বেঘোরে প্রস্তর চাপা হয়ে নির্জনে রাজে।
ইতিহাস কেঁদে মেনে নেয় ভুল বেলা শেষে বার বার,
যুগের সঙ্গে মিলেমিশে গলে পরে হার মানা হার।
