Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবিতা তুমি || Nivedita De

কবিতা তুমি || Nivedita De

চুপ কেন কথা বলো কবি!
তুমি শুধুই কি কবিতা?
যুগ যুগান্তর ধরে আমি যে শুধু তোমারই আছি, ছিলাম,থাকবো।
থাকুক যতোই আজগুবি জল্পনা কল্পনা!
এই গুঢ় রহস্য টা নয়তো তোমার অজানা!

স্মৃতির সরণি বেয়ে যতই জমুক কথার পাহাড়,
জীবন জুড়ে নামুক উত্থান পত্তনের ঢেউয়ের বাহার।
তোমার জন্য এই তুচ্ছ জীবনও পন রাখতে রাজি!
স্রোতস্বিনী নদীর ঝর্ণা হতে পারি!
আকাশ মেঘে বৃষ্টি হতে রাজি!
কষ্ট কে সুধা ভেবে অমৃত পান করতে পারি।

শুধু এক জন্ম কবিতা কে নিবিড় যতনে,
ভালো বাসার আলো ঘরে বাঁধবো বলে,
আমি সেদিন তোমার মানসী হবো,
শুধুই কবিতা হবো,
তুমি হবে আমার একমাত্র প্রিয় কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *