তোমার কথার ভিতর ঢেউ,
হারিয়ে যাই বারে বারে,
সমুদ্রের ন্যায় তুমি গভীর,
তোমার বিশাল ঢেউ,হই বান ভাসি।
কার চোখে কতো জল কে বা তা মাপে,
কতো সময়,নিশুতি রাত বড়ো একা লাগে,
হৃদয় ভেসে যায় জল যমুনার গাঙে।
আজও রাধা মধুরং কথায়,
বাঁশির সুরে জল যমুনায় ছোটে।
তোমার কথার ভিতর ঢেউ,
কতো সংকেতে বালুচরে আছড়ে পড়ে।
