Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ওরে কাশ ফুল || Swapna Dutta Chowdhury

ওরে কাশ ফুল || Swapna Dutta Chowdhury

নীলগগনে ছেঁড়া মেঘের ভাসিয়ে ভেলা
আগমনী মায়ের আগমনে আনন্দ বেলা,
কাশের বনে নদীর দু চরে ঢাকের বাদ্যি বাজন
শরৎ শিউলিতে ভরে ওঠে সবার উঠোন।
পদ্ম দিঘিতে হরেক পদ্ম থরেথরে ফোটে
মনের আনন্দে ফড়িং প্রজাপতি
কাশের বনেতে ছোটে।
হাওয়ার দোলায় নুয়ে পড়া কাশ
মনোরম শোভা বাড়ায়,
রৌদ্র ছায়ায় পুজোপুজো গন্ধে
আগমনীর গান শোনায়।
অপু দুর্গারা ছুটে বেড়ায় এখনো
মন মাতোয়ারা কাশ বনে,
প্রকৃতি সাজে রং রূপ রসে মায়ের আগমনে।

উজাড় করা সেই প্রকৃতির উপহার
কেন ধ্বংসের আহ্বান!
কাপাস,শিমুলে পড়েছে কি অভাব প্রকৃতির অবদান ?
অকৃপণ শিমুল ছড়ায় তুলো
মাটিতে আকাশে বাতাসে,
সেই তুলোতে বিছানা বালিশে,
খুশিতে সবাই হাসে।

অভিমানে আজ ফেরায়ে মুখ
নালিশ করে কাশফুল,
প্রকৃতির মাঝে ভালো আছি বেশ
ভারসাম্য হারিয়ে করোনা কোন ভুল।
কাশফুলের বালিশে হয়না আরাম
চলে শুধু খটাখটি নালিশ,
শরতের প্রকৃতি থাকনা আছে যেমন
পেয়েছি যা প্রকৃতি মায়ের আশিষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *