তোমার জীবনে নিরানন্দের কারণ হতে চাই নি,
মাধুকরীর মতো বহু পথ অতিক্রম করেছি।
শূন্য এই ঝুলিতে তোমার স্নেহ আন্তরিকতার,
আত্মিক স্পর্শে ভালো থাকতে চেয়েছি।
যার সব থেকেও কিছুই নেই সেই তো জানে হারিয়ে ফেলার ভয় টা আসলে কী!
ছন্দ আর মিল এসে হুড়োহুড়ি করে বলে আমি তো রয়েছি ভয়টা তোমার কী?
