Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এসো প্রিয় মোর || Roma Gupta

এসো প্রিয় মোর || Roma Gupta

সকাল সন্ধ্যা সারাটাদিন প্রিয়
হৃদয় মাঝে যতনে রাখি,
তোমার পরশ নিভৃতে গোপনে
একান্তে কেবল অনুভবে মাখি।

হৃদয় দেবতা তুমি যে আমার
কত সুধা রাগের অমেয় ধারা,
বক্ষে দোলা দেয় তোমাকে চাওয়া
উচাটন রয় মনের পাড়া।

মনখারাপি বিকেল ঘিরে
আবেগ কত স্বপ্ন আঁকে,
নক্সিকাঁথায় বুনে কত কথা
তোমার প্রতীক্ষায় তাকিয়ে থাকে।

একলা রাতে তারাদের পানে
চেয়ে থেকে আঁখি পায় সাহারা,
তুমি বিনা রজনী দীর্ঘ যে লাগে
জোনাকিরা এসে দেয় পাহারা।

স্মৃতির বাসরে কেটে যায় রাত
নীরবে একাকী যাপন অসহায়,
হৃদয় মাঝে যে আসন পাতা
এসো প্রিয় ত্বরা রয়েছি আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *