Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এসেছে বর্ষা || Roma Gupta

এসেছে বর্ষা || Roma Gupta

এসেছে বর্ষা মল্লার রাগিনী
কুঞ্জকুটিরে কেতকীর চঞ্চলতা,
গগন পাথারে মত্ত মেঘেরা
ঐ আসে জলসিঞ্চিত অভিসারি বারতা।

নীল দিগন্তে কৃষ্ণকায় মেঘের সাজ
কেশ জটাজাল ছড়ায় মহাকাল
ঘন বরিযণে ঝাপসা যে দিঠি
ছুটছে বাতাস মত্ত মাতাল।

এলে যদি প্রিয় ঘনঘোর ধারে
থাকো আজ পাশে ব’লোনা যাই,
তবে যদি যাও কথা না রেখে,
বলবে বিবেক, যাওয়ার পথ নাই।

বিশ্বাসী মন দীর্ঘশ্বাস ফেলে
থাকে প্রতিক্ষীত প্রেম পিয়াসায়,
অবহেলা, অবজ্ঞা সয় না বরষা
ধুয়ে দিয়ে ব্যথা নিয়ে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *