Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একা মন || Roma Gupta

একা মন || Roma Gupta

অপরূপ আজ সেজেছে আকাশ
বিকেলে মেঘ সরিয়ে,
গোধূলির রবি আঁকে যেন ছবি
মেঘের পালক দিয়ে।

একা মন আকাশে রামধনু খোঁজে
ছায়াপথে চলে নভ ধামে,
চুপি চুপি অনন্ত ভালোবাসার আলোকপথে
গোধূলির রঙ ছুঁয়ে সন্ধ্যা নামে।

হারিয়েছে মন বিজন বাঁকে রূপকথার আনাচে কানাচে,
নেই পাখিদের কাকলি কূজন
নির্জন নিস্তব্ধতা রাজে গাছে।
কি এক লাবন্যে সমর্পনের বাঁশি
বাজে হৃদয় মনে,
দুরন্ত আবেগে হারিয়ে যাওয়ার নেশা
দোলা দেয় প্রতি ক্ষণে।
আকাশের নীলে সঙ্গীহীন এক চিল ক্লান্ত ডানায় যায় উড়ে,
মুক্তির স্বাদ পেয়েছে বুঝি সে
তাই একা ভেসে চলে দূরে।

সঙ্গীহীন একেলা আমিও যে আজ
চোখ বুজে জীবনের অনুতাপ অনুধাবন প্রয়াসে,
অজানার অজানাতে কস্তুরী অন্বেষণে
ভেসে চলি মুক্তির স্বাদ পিয়াসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *