তুমি আমার একাকীত্বের সাক্ষী থেকো,
আমার ভালোবাসা অনুভবে রেখো।
থেকো সুখে হাসি মুখে জীবনভর,
তোমার আনন্দে হাসবে আমার সুখের ঘর।
জীবন পথে আর আসেনা স্বপ্ন ঘোর,
তোমার কথা ভাবতে ভাবতে হয়না ভোর।
স্মৃতি তবু দেয় যে দোলা হৃদয় তীর,
ছিন্নভিন্ন অতীতগুলি করে ভিড়।
এই তো বেশ আছি ভালো একলা সাথে,
নিজের মতো কাটে সময় দিনে রাতে।
ভালোবেসে ভুল করেছি বলবো না তা,
প্রকৃত ভালোবাসায় থাকেনা কোনো আবিলতা।
আমার ভালোবাসা তুমি ; চাই সদা
থেকো ভালো,
শান্তি সুখ প্রাচুর্যে থাক জীবন ভরা আলো।
শুনবো আমি দেখবো আমি তাইতে
আমার সুখ,
ভারাক্রান্ত হলেও মন, থাকবো হাসি মুখ ।
