আজও যখন পুজোর প্যন্ডেলে,
আশির দশকের গান বাজতে থাকে,
আনমনা হই,নিত্য কাজে ছন্দ হারাই ক্ষণে ক্ষণে।
“আমার স্বপ্ন তুমি,ওগো চির দিনের সাথি।”
স্বপ্নের মহা নায়ক উত্তমকুমার স্বয়ং ধরা দেন আমার মননে!
আহা কী অপরূপ সেই ভুবন ভোলানো মধুর হাসি।
আমার কাজের ফাঁকে কান্না হাসির দোলায়,
তুমিই তো আসো ঘুরে ফিরে।
গানগুলো কর্ণকুহরে স্মৃতির পাতায় বাজতে থাকে!
কালজয়ী যুগের সেই গানগুলো কি ভাবে যেন আমায় মেয়ে বেলায় ফিরিয়ে নিয়ে যায়।
যেন তুমিই চিরকালের সেই পরম প্রেমিক,
এখনও চোখ বন্ধ করলে,তোমার সঙ্গে, হারিয়ে যাই বহুদূরের পথে,
গাইতে থাকি গান আপনমনে গুনগুনিয়ে!
“এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো”..!!
