কিছু ঋণ থাক জমা সুদের ঘরে,
হাত পা ছড়িয়ে,শীতলপাটি বিছিয়ে।
যদি বলি এই ঋণ ছিল বলেই,
এই জন্মে তোমায় নতুন করে পাওয়া।
থাক না কিছু ঋণ ঝরা পাতার মতো,
বকুল ফুলের গন্ধের মতো।
সুদের হার কতো বাড়লো কমলো,
নাই বা হিসেব নিকেশ নিয়ে বসলে।
তোমায় আমি চিনি,শুধু এই এক জন্মে নয়,
আমাদের আলাপ পরিচিতি জন্মজন্মাতরে!
বনপলাশর পদাবলীর মতো রয়ে গেছি হিজিবিজি অক্ষরে পুরোনো বইয়ের পাতায়,পাতায়!
বৌ কথা কও, গানের সুরে ছন্দে তালে তালে!
তাই কিছু ঋণ থাক না পড়ে,
পুরোনো জীর্ণ দীর্ণ হয়ে জীবন পাতায়।
আসো যদি মেঘ হয়ে পরের জন্মে,
বৃষ্টি হয়ে ঝরবো আমি তোমার হৃদয়ের অলিন্দে!তখন তুমি শুধুই আমার!!
