ওগো উদাসিনী, হৃদয় প্রবাসিনী,
রয়েছ অতল বিরহে;
হে কোমল কামিনী, ফুরবে না যামিনী,
এই চিরন্তন প্রহরে।
তবু সময় দুর্বার, খুলেছে শুক দরবার,
তবু রয়েছ বিষাদে?
এ কেমন প্রতীক্ষা, যেন নক্ষত্র সমীক্ষা,
গুনছে আঁখি পানে উন্মাদে।
কুহেলিকার ধ্বনিতে, অভিমানী খনিতে,
পড়েছি খনিধসে;
গড়েছ বলিষ্ঠ ভূমি, হে মোর রূপমি,
টানছ প্রেমপাশে।
রবি উঠেছে ধরায়, চারিপাশে রশ্মি ছড়ায়,
তবু এ মনঃক্ষুণ্নতা?
ফুরাক ক্রমশ লগ্ন, আছি তোমাতেই মগ্ন,
কল্পিবে না শূন্যতা।
হে অভিমানী তরুণী, অশ্রুসিক্ত হরিণী,
হয়েছি রেশমী থান;
দেখাও যত তেজ, এই ক্ষুণ্ণ আমেজ,
গাইব কাব্যের গান।
