Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উত্তরায়ণ || Asim Das

উত্তরায়ণ || Asim Das

আজকের মেঘলা বিষাদ , কালকের রোদে ঝিকমিক
কাল আঙুল অজানার পটে , এঁকে চলে আশা লিমেরিক ।

আশা পদ টলমলে মদ , অদৃশ্য আগামীর নেশা
প্রকৃতি ঢেলেছে প্রতি জিনে , জিন যানে ছটফটে হ্রেষা ।

হ্রেষা বাজে বুকে হরদম , সশব্দে কখনও নীরব
আনন্দে শিশু ব্যোমভোলা , শোক ছুঁয়ে জীবন্ত শব ।

শব ঢিবি ফুঁড়ে ‘ মা নিষাদ ‘ , সময়ের শরে রামায়ণ
লেখা হলে শেষ থেকে শুরু , ফের নব উত্তরায়ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *