ছিলেন ঈশ্বর রূপ বিদ্যার সাগর
উদিত সূর্যের আলো মুক্তির সোপান,
জগতের পূজনীয় পন্ডিত প্রবর
নারীদের ত্রাতা তিনি ওজস্বী মহান।
বর্ণ পরিচয় তাঁর শ্রেষ্ঠ অবদান
সাহিত্যের ইতিহাসে জ্যোতির্ময় দীপ,
বাংলা গদ্যের জনক দীপ্ত প্রজ্ঞাবান
নারী শিক্ষার বিস্তারে পথের প্রদীপ।
কুসংস্কারের বিরোধী অটল অধিপ
বিধবা বিবাহ প্রথা তাঁর দৃপ্ত কাজ,
বাল্য বিবাহ রীতির অজেয় প্রতীপ
দয়ার সাগর নামে পরিচিত তাজ।
ধন্য আজও বঙ্গবাসী বীর-সিংহ গ্ৰাম,
প্রয়াণ দিবসে স্মরি জানাই প্রণাম।
