Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আষাঢ় গগনে || Roma Gupta

আষাঢ় গগনে || Roma Gupta

আষাঢ় গগনে জীমূতেরা মাতে
বাদলের ধারা ঝরে ঝরোঝর,
কাজল মেঘে আঁধার ঘনায়
মাঠ ঘাট খেত জলে ভরোভর।

অঝোর ঝরন আষাঢ় ধারে
ধেনু ভিজে ডাকে, চায় ম্লান মুখে,
কে আছো কোথায় আনো গিয়ে তায়
গোহালে রাখো এনে থাক সুখে।

খেয়া পারাপার বন্ধ হলো আজ
তরী বেঁধে মাঝি ফিরে ঘর,
তীব্র হাওয়া বয় কূলে নাই কেউ
বাজ পড়ে ক্ষণে কড়্ কড়্।

চাষি নেই মাঠে ঘরে আছে বসে
আউশের মাথা নুয়ে কাত জলে,
বিরামবিহীন মুসলধারায়
আঙিনা থৈথৈ জল তলে।

অবারিত বেগে জলে প’ড়ে জল
ছলছল সুরে বাজে রে – ,
ঝাপসা চারিদিক বারিঝঞ্ঝায়
পথিকের দেখা নাই রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *