Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আর তার দেখা নাই || Roma Gupta

আর তার দেখা নাই || Roma Gupta

আষাঢ় এলো বৃষ্টি হবে
মনে খুশি তাই,
দু’দিন মাত্র ঝরলো অঝোর
আর তার দেখা নাই।

রোদের আতপ প্রখর আবার
উষ্ণতার তেজ ছায়,
স্বেদবারিধার অবিরত
ঝরছে কেবল গায়।

ওষ্ঠাগত প্রাণের গতি
শুষ্ক পৃথ্বী তল,
চাতক কাতর কন্ঠে যাচে
বৃষ্টি সুধা জল।

ডাহুক ডাকা অলস দুপুর
স্তব্ধ চারি ধার,
ছই তোলা নৌ নিয়ে মাঝি
যাত্রী করে পার।

চাষি সবে রোদে পুড়ে
করে মাঠে চাষ,
মেঘলা আকাশ দেখলে তারা
ফেলে স্বস্তির শ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *