আমি পারিনা কিছুই
বেকার ফেরৎ পুরুষটির মতো –
বারান্দায় তাকিয়ে থাকা মহিলার চোখ
বুঝতে পারিনা। রাত হলে
পারিনা বুঝতে নির্জনদের চিৎকার
এক হাঁড়ি অন্ধকারে
বুঝতে পারিনা শতাব্দীর বান্ধবীকে,
গল্প থেকে ফিরে যাওয়া মেয়েটিকে,
চুপ করে চেয়ে থাকা অফিস কলিগকে
বুঝতে পারিনা। প্রেমিকার ঠোঁট
কতটা দুর্বল –
তা আমি বুঝতে পারিনা
এসব নিজেকে বোঝানো ছাড়া!
