বিশ্বজোড়া আসন তোমার
তুমি বিশ্বকবি,
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির
দীপ্ত উজ্জ্বল রবি।
সাহিত্যের স্বর্ণরথে
করলে বিশ্ব ভ্রমণ,
গীতাঞ্জলি কাব্যগ্রন্থে
পেলে নোবেল রতন।
তোমার নামে তামস হরে
জাগে আলোক প্রাণে,
নিত্য যে তাই করি স্মরণ
গল্প কাব্য গানে।
অনুভবে আছো তুমি
অমর চিরতরে,
অনন্ত আবেগে আছো
নিয়ত অন্তরে।
আছো প্রেমে সকল মনে
গর্ব অহংকারে,
বাঙালির কৃষ্টি সাহিত্য গীতিতে
বিশ্ব সংসারে।
