Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আত্মীয় || Banamali Nandi

আত্মীয় || Banamali Nandi

সব দেখা,দেখা নয়
থাকে অঘটনের মতো সত‍্য
দূর মানুষ আপনজন
আপনও পর হয়
বেশ ছিল বাঁশ খড়ের ঘর
চাঁচ দেওয়া দেওয়াল
ঈশ্বরেরও গুড় বাতাসা

বৃষ্টি বৃষ্টি দিনে
বাড়িঘর হত বর্ষার আকাশ
কিছু লেখা নীল নোটবুকে
বিনম্র দারিদ্র্যতা
এক পাহাড় অভাব
মা মনুষত্বকে গীঁট বেঁধে ঝুলিয়ে দিয়েছিল গলায়

সেদিনের গিলহরি রোদ
মানবিক শ্রমিক হয়ে
চোখের জলের ভাগ নিয়েছিল
আত্মীয় হয়ে রেখেছিল হাতের উপর হাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *