আজ শ্রাবণে উতল হৃদয়
থাকি তোমার অপেক্ষায়,
রাতের আকাশ সাক্ষী থাকে
যামিনী কাটে ব্যাকুলতায়।
হৃদ যমুনায় ঢেউয়ের নাচন
প্রেম মুকুলের তণ্বী সাজ,
শাওন জাগায় প্রেম শিহরণ
মন আকুলায় বরিষণে আজ।
এভাবেই আসুক বৃষ্টি বারে বার
মেঘ সাথে করবো অভিসার,
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া নিয়ে
ভিজে ভিজে হবো একাকার।
