পূর্বরাগের পর্ব দীর্ঘ হলে
পশ্চিম ঠাটে নুয়ে পড়ে রোদ্দুর ,
জীবনের সাথে যাপনের সহবাসও
সমে না মিললে বেতো সময়ের ক্ষুর ।
আগুন পোহানো শীত ঝরে গেলে ভিতে
বিস্মিত ওম ক্ষয়ে যায় প্রভৃতি’তে !
বিস্ময় হীন বেঁচে থাকা অভিশাপ
তরবারী -খেকো জং-নখে মৃত খাপ ।
এঁটেলের টানে জড়িয়ে জোঁকের মতো
অতএব শ্বাসে স্বাদ গড়ি , সম্মত ?
উত্তর -ঠোঁটে প্রশ্নেরা সারিসারি
ভাবনার টানে উপমারা হয় ভারি
অভিজ্ঞ বোধে ভাসে কবিতার দাঁড়ি
জানা আর মানা ঝুলে থাকে আড়াআড়ি…
