দুঃখ আমাকে নিবিড় বন্ধনে,
আবদ্ধ করে রেখেছে,
ছেড়ে যায় না কিছুতেই!
উন্মাদের মতো ভালোবাসে।
আমি পাগলের মতো ছুটে যাই,
তোমার কাছে,একটুখানি কথা বলতে।
অতঃপর বুঝেছি,
কষ্টের কথা কাউকে বলতে নেই!
না বলা কথার ভার বুকের ভিতর
সোহাগে আদরে জড়িয়ে রাখতে হয়!
তারপর,
বয়ে চলা স্রোতস্বিনী নদী থেকে-
একদিন পাহাড় হয়ে গেলাম!
কাঠফাটা রোদ,জল,ঝড় বৃষ্টিতে,
নীরবে দাঁড়িয়ে থাকলাম।
বুকের ভিতর না বলা কথার ভার
আগ্নেয়গিরির লাভার মতো,
ছিটকে ছড়িয়ে পড়লো যত্রতত্র!
বহুদিন পর তোমার ঠিকানায়,
বাতাসের কানে কানে খবর এলো,
আকাশের মেঘ আর নেই।
দিকশূন্য পুরে হারিয়ে গেছে।।
