আমার আলো আঁধারি জীবনে
এক অন্য রকম গল্প আছে।
আছে আমাদের রক্তিম ঠোঁটের উষ্ণতা,
আশার আলো ফোটে নিঃশব্দে,
আসে এক প্রাচীন চাদরের নীরবতা।
আমার আলো আঁধারি জীবনে
এক গভীর শূনত্যা আছে,
কল্প জগতে তুমি ধরা দিলে শব্দেরা জাগে,
ভুলে যাই পৃথিবীর সকল মলিনতা,
তুমি এক দীর্ঘ অপেক্ষার পর পাওয়া পূর্ণতা।।
