Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অস্তরাগ || Pijush Kanti Das

অস্তরাগ || Pijush Kanti Das

স্বপ্ন দেখি দিবানিশি আপন মনে,
সবুজ যেন বিছায় ডানা দূরের পানে।
আলতো ছোঁয়া একটা চুমু সংগোপনে,
আমার কথা একটু ভাবুক কথায় গানে।।
আকাশ জুড়ে রবির ছটা ছড়াক আলো,
রিমিঝিমিয়ে বৃষ্টি পড়ুক উঠোন ঘিরে ।
মাতাল পবন ডাক দিয়ে যাক কানে কানে,
বিভোর আমি পাগল হয়ে বেড়াই ফিরে ।।
ছোট্টপাখি মেলুক পাখা নির্ভয়ে আজ,
অস্তরাগের ছটায় কেন কান্না শুনি।
আমি কেবল উতল হয়ে পড়ে থাকি,
ফুরিয়ে যাওয়া দিনের হিসেব শুধুই গুনি।।
এমন করে আর কতকাল রইবো বসে,
জড়ভরত স্তব্ধ এবং স্থানুর মতো ।
পাখনা মেলে চিন্তারাজি অহর্নিশি,
চোখ বোজালেই কবন্ধনাচ দেখছি যতো ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *