Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অসীম সীমানা দূরে || Hasan Mohammad Mokter

অসীম সীমানা দূরে || Hasan Mohammad Mokter

তোমার ছোঁয়া রয়ে গেছে হৃদয়ের গভীরে,
শ্বাসে শ্বাসে বাজে শুধু তোমারই সমীরে।
দূরের নীলে আঁকা আছে স্মৃতির এক ছবি,
অসীম সীমানার পারে, যেন এক চিরকবি।
আকাশের তারা গুনে ভাবি তুমি কোথায়,
কোন দূর দেশে বসে আমায় মনে পড়ে নাকি হায়?
নদীর ঢেউয়ে বাজে সুর, বয়ে যায় ব্যথা,
তবু মন চায় ছুঁতে তোমায়, কাটিয়ে সব ব্যাবধানের রেখা।
পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে বলি,
তুমি আছো অন্তরে, হৃদয়ে রয়েছো জ্বলি।
সময়ের স্রোতে ভেসে গেছি বহু দূর,
তবু তোমার স্মৃতি রেখে যায় স্নিগ্ধ এক নূর।
বাতাসে বাজে ভালোবাসার মৃদু এক গান,
তুমি আছো আমার মাঝে, প্রাণেরই প্রাণ।
দিন রাত কেটে যায়, স্বপ্নেরা ছুঁয়ে যায়,
তবু মনের দরজায় আজও তোমারই ছায়া রয়।
সমুদ্রের ঢেউয়ে লিখেছি তোমার নাম,
ভোরের কুয়াশায় দেখি সেই ভালোবাসার গ্রাম
অসীম সীমানা দূরে থেকেও আছো কাছাকাছি,
হৃদয়ের মাঝে তুমি, ভালোবাসার আকাশে এক রঙিন পাখি।
তোমায় ভুলবো না, সে তো কখনো সম্ভব নয়,
তুমি আছো হৃদয়ে, অন্তরের গহীনে রয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *