Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অভূতপূর্ব সাঁতার || Asim Das

অভূতপূর্ব সাঁতার || Asim Das

এঁটেল জোঁকে জাপ্টে আছি মনে
প্রেম ফুটেছে মনের উপবনে ?

প্রেম না ফুটুক ভালো লাগার ঢেউ
আমার মতন আর দিয়েছে কেউ ?

ঢেউ জানে না থামাতে তার গতি
ধ্বস নামাবে বসালে বাঁধ যতি ।

পাড় হড়কে পিছলে যাবে সাঁকো
যার সিঁড়িতে আগাম সুখও মাখো ।

সুখ খোয়ানো মানে ছেঁড়া টানও
তাই বুঝি জ্যা জিইয়ে রাখা জানো !

চড়তে ভারী ইচ্ছে করে নীলা
আমি -তুমি’র ধনুক ধনুক টিলায় ।

বললে তুমি
— কবেই গলে হয়েছি স্রোত সা-পা’র
তুমিই আমার সুর সাজানো অভূতপূর্ব সাঁতার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *