অভিমান সে-ই করে
যে তোমাকে সত্যিকারের ভালোবাসে,
যার হৃদয়ে তুমি আলাদা জায়গা জুড়ে আছো।
কথায় কথায় ঝগড়া রাগ সেই-ই করে
যার ভালোবাসায় গভীরতা আছে,
আবদার করবার জেদি মন আছে।
তোমাকে পাওয়ার নেশায় ডুবে থাকে।
ডুব সাঁতারে তোমার বুকেই ভাসে।
তোমায় দেখার অপেক্ষায় অস্থির
তার দু’চোখ,
মনের আঙ্গিনায় শুধুই তুমি –
অন্তরের টান এমনই।
