Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অপেক্ষার প্রহর || Roma Gupta

অপেক্ষার প্রহর || Roma Gupta

তোমার অপেক্ষায় কেবলই আমি দিন গুনি প্রতিক্ষণ,
এসেছিলে তুমি ক্ষণিকের তরে করেছিলে প্রেম নিবেদন।
তোমার স্পর্শ অনুভূতি আজও হৃদয়ে তোলে স্পন্দন,
অজান্তেই কখন যেন হয় অশ্রুসজল দুনয়ন।
প্রেম আবেগে ভেসে বেড়াই স্বপ্নের উড়ানে,
চুপ কথাগুলো গুমরে মরে নিভৃতে প্রতিক্ষণে।
দীর্ঘশ্বাসভরা বাতাস ঘুরে ফিরে মোর আঙ্গিনায়,
সেই কবে গেছো আসবে আবার আছি যে প্রতীক্ষায়।
পূর্ণিমা রাতে রাগে অনুরাগে কেটেছিল সেই দিন,
সোহাগ স্পর্শে বেজেছিল মনে ভালোবাসার বীণ।
কুসুম মালা কবরীতে গেঁথে দিয়েছিলে খুশি মনে,
চলে গেলে তুমি আসবে বলে অপেক্ষা প্রহর গোনে।
থেমে গেছে মোর দিবস রজনী বিষাদ মনে রাশি,
একা থাকি বসে শুধু মনে পড়ে তোমার মুখের সেই হাসি।
চেয়েছিনু সেদিন সময়ের রথ থাক আরও থেমে কিছুক্ষণ,
হাতে হাত রেখে প্রেম আলাপনে থাকব ভেসে মোরা দুজন।
সময় যেন নিমেষে পার হলো তুমি গেলে চলে সুদূর,
ম্লান হলো মোর তোমাকে কাছে পাওয়া মন বেদনাবিধুর।
খোদিত আছে হৃদয় গহীনে সেদিনের সেই মধুপল,
মনে জানি তুমি আসবেই ফিরে অপেক্ষা হবে না বিফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *