Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনভিপ্রেত || Sudarshan Dutta

অনভিপ্রেত || Sudarshan Dutta

ছাতের ওপরে হাসনুহানা ফুটেছিল,
আকাশের পাড়ে, নীল মেঘে
হেমন্ত রোদ্দুর তখনও ডানা মেলে নি
একঝাঁক চড়ুই-এর মত
রঙিন ইচ্ছেগুলো ফড়ফড় ওড়ে;
প্রেম প্রেম খেলা-
অবেলায়
অভিনয়, কি নিপুণ অভিনয়!

অনভিপ্রেত!
তুরীয় গন্ধ মেখে
সুললিত স্তন আর কটিবাস হতে,
সভ্যতার আব্রু টেনে ফেলে
শুকতারা-র গায়ে
আঁকিবুঁকি কাটে
বৈধব্যের কঠিন কষাঘাতে…
তারপর ফিরে যায় সভ্যতার
সুসজ্জিত ঘেরাটোপে।

প্রতিদিন অভিনয়, প্রত্যহ অভিঘাত
অনাকাঙ্ক্ষিত!

বীভৎসতা লুকিয়ে
কারা যেন শিলালিপি আঁকে,
অন্ধকার পাঁচিলের গায়!
মুখোশের আড়ালে
সভ্যতার হাত ধরে পৌঁছে যাই
শিখর চুড়ায়
তুমি, আমি, ইতিহাস বাঁচিয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *